রিপন রায় বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী ১৮ অক্টোবর রবিবার রবিবার মাথাভাঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন । এসময় প্রকৃত ভূমিহীন ও গৃহহীন সুফলভোগীদের নামে বরাদ্দকৃত ঘর এবং জমি বিক্রি বা বসবাস না করে ভাড়া দিচ্ছে কি এ বিষয়ে খোঁজখবর নেন । এসময় তিনি বলেন সরকারি খাল ও সরকারি জমি দখলদারদের বিরুদ্ধে সব সময় সোচ্চারের পাশাপাশি উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে ।