1. admin@nagorikchitra.com : admin :
October 18, 2026, 10:43 pm
শিরোনামঃ
নরসিংদীর রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ নোয়াহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদীতে ৭২ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪, কারাদণ্ড ও অর্থদণ্ড দুর্গাপূজা চলাকালে মাদকবিরোধী যৌথ অভিযান, চারজনকে কারাগারে প্রেরণ কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মাদকবিরোধী গণসমাবেশে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু সুজন গাজীর নেতৃত্বে ১০–১৫ জনের হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের আশ্বাস পুলিশের খুলনার বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বীর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন  শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময় ‎বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি ঈশিতা হাসানকে বরণ

‎বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি ঈশিতা হাসানকে বরণ

Reporter Name
  • Update Time : Sunday, October 18, 2026,

ঢাকা: বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন এবং নবনির্বাচিত সভাপতি ঈশিতা হাসানকে বরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর পুরানা পল্টনের দারুস সালাম আর্কেড ভবনের ১০ম ও ১১তম তলায় পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ নুর ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাজা ওসমান ফারুকী। এ সময় পরিষদের নবনির্বাচিত সভাপতি ঈশিতা হাসানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম লাকি এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ধূমপান ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও সম্প্রসারণ, সদস্যদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

নতুন কেন্দ্রীয় কার্যালয়টি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন, সাংগঠনিক সভা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT