1. admin@nagorikchitra.com : admin :
October 11, 2026, 10:18 pm
শিরোনামঃ
পুলিশের কাছে অভিযোগ নেই সালিশে মারধরের শিকার পলাশবাড়ীর চাঁদনীর, সুপথে চলার প্রত্যয় গাইবান্ধা জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি রানা ইস্কান্দার রহমানের জন্মদিন উদযাপন দিনাজপুর কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সাংবাদিক আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন সততা, ত্যাগ ও মানবিক মূল্যবোধে এগিয়ে চলার প্রত্যয় মধ্য কার্টা জালাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট: ২৫৩ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ২ শিক্ষক, পাঠদান ব্যাহত খুলনার বটিয়াঘাটায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আনোয়ারায় ১ নং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মামুন খানের তথ্য-উপাত্ত জমা মাতৃহীন দুই শিশুকে আগলে রাখার গল্প নিয়ে আসছে সাংবাদিক নিবিড়ের ‘পূর্ণতা’ নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হলেন পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিয়ান ইশতিয়াক আলী

খুলনার বটিয়াঘাটায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

Reporter Name
  • Update Time : Sunday, October 11, 2026,

রিপন রায় বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদীতে গত পরশু শনিবার এক মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল উপজেলা চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। শনিবার কাজিবাছা নদীতে এ অভিযান পরিচালনা করেন বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি।

অভিযান চলাকালে নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত সর্বমোট ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল উপজেলা চত্বরে নিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং নিষেধাজ্ঞার সময়ে অবৈধভাবে মাছ ধরা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT