1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 9:41 pm
শিরোনামঃ
সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি মঘদাই শাখার আহ্বায়ক কমিটি গঠন টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক ‎ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিকাজে ফেরাতে বিন্যাটিতে সরকারি সহায়তা নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রাম,২৭ বছর ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন ১১০০ মানুষ, প্রতিকার চেয়ে স্থানীয় এমপির শরণাপন্ন এলাকাবাসী ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও হিন্দু সম্প্রদায়ের মতবিনিময় সভা  গোপালগঞ্জে ডিবির অভিযানে ১৯৮ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ঠাকুরগাঁও-১: মনোনয়ন জমা দিলেন ফয়সল

গোপালগঞ্জে ডিবির অভিযানে ১৯৮ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Sunday, September 27, 2026,

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জুয়েল রানা (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার জুয়েল রানা কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহর নির্দেশনায় গতকাল ২৭ সেপ্টেম্বর রাত ২টা ১০ মিনিটের দিকে কাশিয়ানী উপজেলার জোনাসুর এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়।ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার জুয়েল রানার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কাশিয়ানী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মামলার তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT