1. admin@nagorikchitra.com : admin :
September 24, 2026, 9:58 pm
শিরোনামঃ
৩ নারী মেডিসিন রিপ্রেজেনটেটিভকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে ফারিয়ার মানববন্ধন আদালতের রায়ে রাজশাহীর দুর্গাপুরে জমির দখল হস্তান্তর প্রবাসের শ্রমে শিক্ষার আলো ছড়াচ্ছেন মোশাররফ হোসেন খান চৌধুরী কুমিল্লায় একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, মানবকল্যাণেও অবদান নতুন দায়িত্বপ্রাপ্তদের স্বাগত, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সহযোগিতা জোরদারের প্রত্যয় বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী হাসপাতালে ভূরুঙ্গামারীতে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত। বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন বদলে যাওয়া নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্স: ডা. সুজন সাহার নেতৃত্বে সেবায় নতুন দিগন্ত টেকনাফে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমানের যোগদান শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

টেকনাফে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমানের যোগদান

Reporter Name
  • Update Time : Thursday, September 24, 2026,

মোহাম্মদ হোসাইন, টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ উপজেলা ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোহাম্মদ আতিকুর রহমান যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে টেকনাফ উপজেলা ভূমি অফিসে দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, মোহাম্মদ আতিকুর রহমান এর আগে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি টেকনাফে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন দায়িত্বে যোগদান করেন।

যোগদানের পর তিনি টেকনাফ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভূমি-সংক্রান্ত সেবার বিষয়ে খোঁজখবর নেন। দায়িত্ব পালনে তিনি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

টেকনাফের সাধারণ মানুষ যাতে ভূমি অফিস থেকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সে বিষয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।

নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমান দায়িত্ব পালনে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT