1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:49 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ মিথ্যা : রিজভী

Reporter Name
  • Update Time : Saturday, January 24, 2026,

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ তুলেছে, সেটি মিথ্যা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এটাকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলেও দাবি করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে এ কথা বলেন রিজভী।

তিনি বলেন, ওয়ান ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতনের কারণে মারা যান আরাফাত রহমান।
রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণায় চালান তিনি। তারেক রহমানের নেতৃত্ব গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT