1. admin@nagorikchitra.com : admin :
August 13, 2026, 7:09 pm
শিরোনামঃ
উদীচীর কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত কক্সবাজারে বাঁকখালী উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু নবীনগরে ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে দা দিয়ে কোপানোর অভিযোগ, থানায় মামলা কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩

নতুন বছরের প্রথম ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ডলার

Reporter Name
  • Update Time : Thursday, January 8, 2026,

নতুন বছরের প্রথম মাসের ছয় দিনেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৭৭ কোটি মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ১২ কোটি ৮৩ লাখ ডলার।

বুধবার  বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৪৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসেবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরো বলেন, শুধু ৬ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬ কোটি ৬০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭০৩ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭০ শতাংশ বেশি।
এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি ২০২৫–২০২৬ অর্থবছরের কোনো এক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

এদিকে, ২০২৪–২০২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT