1. admin@nagorikchitra.com : admin :
September 21, 2026, 9:58 pm
শিরোনামঃ
দিনাজপুরের বিরামপুরে নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে গুরুত্বারোপ নালিতাবাড়ীতে মাফ চেয়ে চিরকুট লিখে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা পবিত্র ওমরা পালনে সৌদি আরব যাচ্ছেন পৌর বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান চন্দন,  নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কাউখালী-বরিশাল সরাসরি বাস নেই, ভোগান্তিতে হাজারো যাত্রী প্রবীণ সাংবাদিক এম এ সালাম রানা গুরুতর অসুস্থসহধর্মিণী ফাহিমা খানমের নিরলস সেবায় চিকিৎসাধীন নরসিংদীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: উসকানিমূলক প্রচারণা ও হুমকির প্রতিবাদ, জানমালের নিরাপত্তার দাবি তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি, নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ গ্রেফতার , ইন্ডিয়ায় কামারপুকুর ইউপি চেয়ারম্যান ও স্ত্রীর,দ্রুত অপারেশনে দোয়া চেয়েছেন পরিবার নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা 

নালিতাবাড়ীতে মাফ চেয়ে চিরকুট লিখে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : Monday, September 21, 2026,

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে মাফ চেয়ে চিরকুট লিখে ঘরের আড়ার (ধর্নার) সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে রিমা আক্তার (১৪) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রিমা একই গ্রামের মৃত রিপন মিয়ার দ্বিতীয় কন্যা এবং আন্দারুপাড়া ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, শৈশবেই বাবাকে হারায় রিমা ও তার দুই বোন। এর পর থেকে তিন মেয়েকে নিয়ে মা জহুরা বেগম বাবা হবিবর রহমানের বাড়িতেই বসবাস করে আসছিলেন। সম্প্রতি পরিবারের পক্ষ থেকে রিমার বিয়ের কথাবার্তা চলছিল। কিন্তু সে এতে রাজি ছিল না। জানা যায়, রিমা প্রতিবেশী এক যুবককে ভালোবাসতো। কিন্তু পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে, মানসিক যন্ত্রণা থেকে সে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

আত্মহত্যার আগে রিমা নিজ হাতে আবেগঘন একটি চিরকুট লিখে রেখে যায়। তাতে সে লেখে:

“মা তুমি আমারে মাফ কইরা দিও। আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি চাইলে পালিয়ে যেতে পারতাম। কিন্তু তোমার মাথা ধরে যে আমি তোওবা কাটছি। তোমার কিছু হইলে তো আমারে কেউ ছাড়বো না। আমি মরলে কারো কি কিছু হয়তো না। মা—তুমি শুধু ভাবলা সম্পত্তির কথা, ভালো সংসার আর টাকা। কিন্তু মা—তুমি কি এক বারও ভাবছিলা আমি তারে পাইলে সুখ পাবো? হাজারো দুঃখ-কষ্টে থাকলেও আমি শান্তি পাইতাম। কারণ তারে যে আমি ভালোবাসি। তারে ছাড়া যদি তোমরা অন্য কারো সাথে বিয়ে দিতা সত্যি কইতাছি মরার মতো বাঁচতাম। আমারে মাফ কইরা দিও। এখানে কারো দোষ নাই। তাও যদি তোমরা তারে অপরাধী হিসাবে দোষ দেও, তাইলে আমি মইরা গেলেও শান্তি পাইতাম না। ইতি তোমার কপাল পোড়া রিমা।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত রিমার মরদেহ ও চিরকুটটি উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT