1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 7:41 pm
শিরোনামঃ
নবীনগরে ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে দা দিয়ে কোপানোর অভিযোগ, থানায় মামলা কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎

নির্বাচনকালে দূরপাল্লার বাস চলাচল নিয়ে সিদ্ধান্ত জানা গেল

Reporter Name
  • Update Time : Monday, February 9, 2026,

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ সময় মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিং মল। এর মধ্য দূরপাল্লার বাস চলাচল নিয়ে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি।
বাস-ট্রাক মালিক সমিতি জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে দূরপাল্লার বাস চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই।

মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে জানান, আগামী ১১ ফেব্রুয়ারি বাস চলবে। ১২ ফেব্রুয়ারি অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে। তবে বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।
তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে। বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। বেশির ভাগ কর্মী ভোটের জন্য ছুটি চেয়েছেন। ভোট শেষ হওয়ার পর রাতে সার্ভিস পুনরায় চালু হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারা দেশে যান চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT