1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 5:16 pm
শিরোনামঃ
নবীনগরে ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে দা দিয়ে কোপানোর অভিযোগ, থানায় মামলা কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

Reporter Name
  • Update Time : Thursday, February 19, 2026,

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে বুধবার  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে , আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদায় ও বেতনে  প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে মো. মেহেদুল ইসলামকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে, আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে এবং আব্দুর রহমান সানিকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT