1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:02 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফার্মগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : Wednesday, January 14, 2026,

সাকিবুল হত্যার বিচার এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম ফার্মগেট মোড় অবরোধ করেছেন। এর আগে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করেছিলেন, ফলে গুরুত্বপূর্ণ এই দুই সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ফার্মগেট খামারবাড়ি অভিমুখের অংশ তারা অবরোধ করেন। পরে সাড়ে ১২টার দিকে ফার্মগেট মোড়ও বন্ধ করে দেন।

দেখা গেছে, শিক্ষার্থীদের অবরোধের ফলে এই দুই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে আশপাশের সড়কেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে অবস্থান নিতে দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও এখনো দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি দেখা যায়নি। তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানান। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। তাকে আইসিইউতে ভর্তি করা হয়, এবং চার দিন চিকিৎসা চলার পর গত ১০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT