1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:49 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বইমেলা ভাষা, সংস্কৃতি ও মুক্তচিন্তার মিলনমেলা : সংস্কৃতি মন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, March 8, 2026,

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, অমর একুশে বইমেলা কেবল বই কেনাবেচার স্থান নয়, এটি আমাদের ভাষা, সংস্কৃতি ও মুক্তচিন্তার চর্চার এক গুরুত্বপূর্ণ মিলনমেলা।
শনিবার (৭ মার্চ) অমর একুশে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রকাশক, লেখক ও পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বেশ কয়েকটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। এর মধ্যে রয়েছে সোনিয়া হোসেন রচিত ‘টিনএজদের বলছি’ এবং সৈয়দ দিদার বখত রচিত ‘দাদুর মুখে ভাষা আন্দোলন’ সহ আরও কয়েকটি নতুন প্রকাশনা।
সংস্কৃতি মন্ত্রী বলেন, একটি অন্ধকার সময়ের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার সাংস্কৃতিক বিকাশ, সৃজনশীলতা এবং মুক্তচিন্তার পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বইমেলাকে কেন্দ্র করে প্রকাশনা শিল্পের প্রসার এবং নতুন লেখকদের সৃষ্টিশীল উদ্যোগকে স্বাগত জানান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালকসহ দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বইমেলার মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে লেখক, প্রকাশক ও পাঠকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

শেষে সংস্কৃতি মন্ত্রী বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT