টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন ম্যাট হেনরি। আর এই ম্যাচের পর তাকে ধরতে হচ্ছে দেশের বিমান।
দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটিতে দেশে ফিরছেন এই ফাস্ট বোলার। এক বিবৃতিতে হেনরি ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার।
তারা সেমিফাইনালে উঠলে এই বোলার ফিরবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি।
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার কলম্বোয় ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। যইও ম্যাচটি হেরে গেছে কিউইরা। তবে এই ম্যাচ জিতলে সেমিফাইনালের টিকেট নিশ্চিত হয়ে যেত কিউইদের।
বিশ্বকাপের মাঝেই পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরছেন কিউই তারকা
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন ম্যাট হেনরি। আর এই ম্যাচের পর তাকে ধরতে হচ্ছে দেশের বিমান।
দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটিতে দেশে ফিরছেন এই ফাস্ট বোলার। এক বিবৃতিতে হেনরি ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার।
তারা সেমিফাইনালে উঠলে এই বোলার ফিরবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি।
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার কলম্বোয় ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। যইও ম্যাচটি হেরে গেছে কিউইরা। তবে এই ম্যাচ জিতলে সেমিফাইনালের টিকেট নিশ্চিত হয়ে যেত কিউইদের।
ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের আগ পর্যন্ত আসরে পাঁচ ইনিংসে ৬ উইকেট নিয়ে যৌথভাবে নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি হেনরি। নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে গত মাসের শুরুতেই জানানো হয়েছিল, বিশ্বকাপের মধ্যে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরতে পারেন হেনরি ও লকি ফার্গুসন।
গ্রুপ পর্বের সময় ফার্গুসন দেশে ফিরেছিলেন। ফলে কানাডার বিপক্ষে তিনি খেলতে পারেননি।
পরে আবার দলের সঙ্গে যোগ দিয়ে সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও খেলছেন এই গতি তারকা।