1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 3:37 pm
শিরোনামঃ
নবীনগরে ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে দা দিয়ে কোপানোর অভিযোগ, থানায় মামলা কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎

ভোটে কারচুপির সুযোগ দেওয়া হবে না : পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Wednesday, January 21, 2026,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের কারচুপির সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।’

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে।
প্রথমত-ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, দ্বিতীয়ত-ভোট সঠিকভাবে গণনা করা এবং তৃতীয়ত- প্রকৃত বিজয়ী প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। সরকার ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে উৎসাহিত করবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণই। আগামীর নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি বরদাস্ত করা হবে না।
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, ‘জনগণকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

এসময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ব্যক্তিগত মত বা পছন্দ থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই ভোটের মাঠে প্রভাব না ফেলে-সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT