1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 12:13 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেই জার্সি পরেই সংসদে হাসনাত আবদুল্লাহ

Reporter Name
  • Update Time : Tuesday, February 17, 2026,

চিরচেনা সেই জার্সি পরেই সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বেলা সাড়ে ১১টার দিকে চিরচেনা সেই ‘ঐতিহাসিক’ জার্সি গায়ে চাপিয়েই সংসদে প্রবেশ করতে দেখা যায় হাসনাতকে।
গত ২০২৪ সালের গণ-অভ্যুত্থান চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জার্সি গায়ে আন্দোলনে দেখা যায় হাসনাতকে। দীর্ঘদিন ধরে একই জার্সিতে আন্দোলন চালিয়ে যান তিনি। এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানেও একই পোশাক পরেছিলেন তিনি।

এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে সেই চিরচেনা টি-শার্ট পরেই মঞ্চে উঠেন হাসনাত। এবার সংসদ সদস্য হিসেবে শপথ নিতেও সেই জার্সি পরেই আসলেন এনসিপির এই নেতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT