1. admin@nagorikchitra.com : admin :
September 14, 2026, 7:06 pm
শিরোনামঃ
উপজেলা ভবনের স্থান নির্ধারণে হাইকোর্টের রায় আনন্দ-উচ্ছ্বাসে দক্ষিণ গফরগাঁও, উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছেন এমপি আক্তারুজ্জামান বাচ্চু সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান খুলশীতে এক বাড়ি থেকে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার খুলশীতে এক বাড়ি থেকে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার নওগাঁয় ভুয়া প্রতিবন্ধী কার্ড দেওয়ার অভিযোগে নারী আটক মহাদেবপুরে ৭৮ হাজার ৮০০ টাকা নেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না ,নেপথ্যে পিআইও রিয়াজুল  ‎ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি আক্তারুজ্জামান বাচ্চুকে দৈনিক নাগরিক চিত্র ও ভিশন বাংলা টেলিভিশনের পক্ষ থেকে অভিনন্দন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি আশরাফ উদ্দিন বকুলকে দৈনিক নাগরিক চিত্র পরিবারের শুভেচ্ছা টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : Monday, September 14, 2026,

মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী।

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে স্থানীয় নিয়মিত ছাত্র-ছাত্রীদের ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও দাবি পেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে তাঁদের ন্যায্য দাবি তুলে ধরেন। কর্মসূচির কারণে সড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়। শিক্ষার্থীদের দাবি, প্রতিষ্ঠানের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে স্থানীয় নিয়মিত শিক্ষার্থীদের ভর্তিতে অগ্রাধিকার ও সমান সুযোগ প্রদান করতে হবে।

উক্ত প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন ইঞ্জিনিয়ার শাহরিয়ারুল ইসলাম তুহিন (জনাব তারেক রহমানের জ্যেষ্ঠ ভ্রাতা)। আন্দোলনস্থলে একাত্মতা জানিয়ে তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং স্থানীয় শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়া প্রশাসনের দায়িত্ব। অবিলম্বে এই যৌক্তিক দাবি মেনে নিয়ে ভর্তির সুব্যবস্থা করতে হবে।”

পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের ইতিবাচক আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তাঁদের অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন। তবে দাবি আদায় না হলে পুনরায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT