1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:49 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের মীরসরাইয়ের নয় দুয়ারীয়ায় ডাকাতদের হামলায় আহত ৬, লাখ টাকার মালামাল লুট

Reporter Name
  • Update Time : Wednesday, January 14, 2026,

উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বার আউলিয়া থেকে আত্মীয়ের জানাজা শেষে মীরসরাই উপজেলার মঘাদিয়া থেকে নিজেদের বাড়ি ফিরতি পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয় দুয়ারীয়ায এলাকায় ডাকাতদের হামলায় ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর: হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, গতকাল রাতে সীতাকুন্ডের বার আউলিয়া থেকে মীরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নে এক আত্মীয়ের জানাজা এসে জানাজা শেষে নিজেদের বাড়িতে ফেরার পথে নয় দুয়ারীয়ায় পৌঁছামাত্র- ই ডাকাতদের কবলে পড়ে। এ সময় ডাকাতরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের কাছে থাকা ৯ টি মোবাইল, হাতঘড়ি, আংটি ও নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরবর্তীতে তাদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করান। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর: হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি বলে পুলিশের তরফ থেকে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT