1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 1:53 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান, ৮০ হাজার পিস ইয়াবা জব্দ

Reporter Name
  • Update Time : Thursday, January 15, 2026,

কক্সবাজারের টেকনাফ এলাকায় নৌবাহিনীর যৌথ অভিযানে ৮০ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে লেদা এলাকায় ওই যৌথ অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ।

আভিযানিক দলটি কয়েকটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি শুরু করলে ইয়াবা বহনকারী অটোরিকশার চালক তার গাড়িটি রাস্তার ঢালে ফেলে রোহিঙ্গা ক্যাম্পের ভেতর দৌড়ে পালিয়ে যান। এ সময় চালকবিহীন ওই অটোরিকশায় তল্লাশি করে ৮০ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এ সময় ইয়াবা বহনকারী অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ও অটোরিকশাটি পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT