1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 2:32 pm
শিরোনামঃ
রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত

ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ

Reporter Name
  • Update Time : Thursday, January 15, 2026,

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা মা-ছেলেসহ তিন প্রবাসী বাংলাদেশির মরদেহ আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় দেশে ফিরবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মরদেহ নিয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

বিষয়টি নিহতদের স্বজন জানে আলম নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমানে গাড়ি উল্টে নিহত সাকিবুল হাসান, তার মা বিলকিস আকতার ও ভগ্নিপতি দিদারুল আলমের মরদেহ আজ বিকেলে ঢাকায় পৌঁছাবে।
এদিন রাতেই তাদের মরদেহ চট্টগ্রামে নিয়ে আসা হবে। পরদিন শুক্রবার বিকেল ৩টায় ফটিকছড়ির গ্রামের বাড়িতে নিহতদের নামাজের জানাজা শেষে দাফন করা হবে।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি ওমানের সালালা ভ্রমণ শেষে রাজধানী মাস্কাটে ফেরার পথে তামরিদ এলাকায় গাড়ি উল্টে নিহত হন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ওমানপ্রবাসী শফিউল আলমের স্ত্রী বিলকিস আকতার (৪০), তার একমাত্র ছেলে সাকিবুল হাসান সবুজ (২৩) ও মেয়ের জামাতা মুহাম্মদ দিদার (৩০)।

এ দুর্ঘটনায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন নিহত সাকিবের স্ত্রী এবং ছোট বোন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT