1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 3:34 pm
শিরোনামঃ
নবীনগরে ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে দা দিয়ে কোপানোর অভিযোগ, থানায় মামলা কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎

বংশালে জুতার কারখানায় আগুনে দগ্ধ যুবক জাতীয় বার্নে ভর্তি

Reporter Name
  • Update Time : Sunday, January 18, 2026,

রাজধানীর বংশালের নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় কাজ করার সময় অগ্নিকাণ্ডে মো. সিজাম (১৯) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে আমিন মিয়ার জুতার কারখানার তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিজাম নামের ওই যুবককে শরীরের ৩৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

ডা. শাওন আরও জানান, দগ্ধ যুবকের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কারখানায় জুতা তৈরির ‘সলিউশন’ আঠার কাজ করার সময় অসাবধানতাবশত আগুন লেগে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়লে তিনি দগ্ধ হন।
উল্লেখ্য, শনিবার (গতকাল) সন্ধ্যা সাতটার দিকে নাজিরা বাজারের ওই কারখানায় আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা দগ্ধ সিজামকে উদ্ধার করে আধা ঘণ্টার মধ্যেই বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT