1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 2:23 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই : অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Tuesday, January 20, 2026,

কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই এবং কোনো ধরনের প্রচারণা দিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার সন্ধ্যায় ফেনীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কারও কোনো বক্তব্য থাকলে তা প্রকাশের সুযোগ রয়েছে। তবে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি দেশে নেই। আমরা নির্বাচন প্রস্তুতির চিত্র দেখছি। সিরাজগঞ্জ ও নাটোর পরিদর্শন করেছি—কোথাও নির্বাচন না হওয়ার মতো কোনো অবস্থা চোখে পড়েনি। নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক। সামনে আমাদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে আমরা এগিয়ে যেতে চাই। দেশে ইতোমধ্যে কিছু সংস্কার হয়েছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে, তারা যেন এসব সংস্কার এগিয়ে নেয়—এটাই আমাদের প্রত্যাশা।

গণভোট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, নারীর সমান অধিকার এবং অর্থ পাচার রোধ—এগুলো সার্বজনীন দাবি। এসব বিষয়ে সবাই ‘হ্যাঁ’ বলতে পারেন। তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জনগণের স্বার্থ রক্ষা করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT