1. admin@nagorikchitra.com : admin :
June 28, 2026, 6:31 am
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

স্বাস্থ্যের দুই বিভাগ এক হচ্ছে : প্রেস সচিব

Reporter Name
  • Update Time : Tuesday, January 20, 2026,

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পৃথক দুই বিভাগকে একত্রিত করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় তিনি এই অনুমোদন দেন। এর ফলে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করা হবে।

সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাজনের মূল উদ্দেশ্য ছিল সেবা সহজ করা। কিন্তু, স্বাস্থ্য সেবা বিভাগ এবং মেডিক্যাকে কলেজ বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট ও মাতৃশিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মসূচি পরিচালনার দায়িত্ব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অন্তর্ভুক্ত করা হয়। মন্ত্রণালয়ের দুটি বিভাগ সৃষ্টির পরের অভিজ্ঞতায় প্রতীয়মান, এই দ্বিমুখী কাঠামো প্রত্যাশিত সুফল বয়ে আনতে পারেনি। স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা উভয় ক্ষেত্রেই মানের যথেষ্ট অবনতি ঘটেছে।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে পুনরায় গতি ও সমন্বয় ফিরিয়ে আনার লক্ষ্যে রুলস অব বিজনেস অনুযায়ী স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের জন্য প্রধান উপদেষ্টার অনুমোদন নেওয়া হয়েছে। এছাড়া আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ছিল, এর নাম পরিবর্তন হয়েছে। নতুন নাম হয়েছে নারী ও শিশু মন্ত্রণালয়। এই প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। তবে, এটার ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT