1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 5:19 pm
শিরোনামঃ
নবীনগরে ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে দা দিয়ে কোপানোর অভিযোগ, থানায় মামলা কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎

সব নির্বাচন কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ জ্বালানি উপদেষ্টার

Reporter Name
  • Update Time : Thursday, January 22, 2026,

সব নির্বাচন কেন্দ্রে এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ বা ক্ষেত্রবিশেষে বিকল্প সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
বুধবার (২১ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত আসন্ন পবিত্র রমজান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ক সভায় তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, যেসব এলাকায় লোডশেডিং হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে প্রয়োজনে তাৎক্ষণিক বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে। পর্যাপ্ত সংখ্যক মোবাইল ভ্যান, ডিজেল ও জেনারেটর প্রস্তুত রাখতে হবে।
তিনি আরও বলেন, যেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে সংযোগের ব্যবস্থা করতে হবে। যেসব দুর্গম এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্ভব নয়, সেসব এলাকায় জেনারেটর বা সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা রাখতে হবে। এজন্য সেন্ট্রাল মনিটরিং, লোকাল মনিটরিং টিম এবং নির্দিষ্ট ফোকাল পয়েন্ট প্রস্তুত থাকবে।
সভায় বিপিডিবি চেয়ারম্যান রেজাউল করিম জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্গম এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য জেলা প্রশাসন প্রয়োজনমতো ব্যবস্থা গ্রহণ করবে। পল্লী বিদ্যুতের বিভিন্ন টিম কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে নজর রাখবে।

এছাড়াও, সভায় পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এসির ব্যবহার সংযমীভাবে করার, অতিরিক্ত আলোকসজ্জা না করার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT