1. admin@nagorikchitra.com : admin :
June 28, 2026, 2:57 am
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

Reporter Name
  • Update Time : Sunday, January 25, 2026,

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। রবিবার ভোর থেকেই দলবেঁধে নেতাকর্মীরা আসছেন। অনেকে আবার রাত থেকেই অবস্থান নিয়েছেন মাঠে।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সরেজমিন পলোগ্রাউন্ড মাঠের সামনের দিকে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।

দীর্ঘ দুই দশক পর দলের প্রধান হিসেবে শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের মাটিতে পা রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৭ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান। সেখানেই রাত্রিযাপন করেন তিনি।

দলীয় সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ৯টায় তিনি তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে গিয়েছিলেন। সে সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি নগরীর লালদিঘী ময়দানে জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT