1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 3:55 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বিয়ের দাওয়াত খেয়ে ঢাকায় ফেরা হলো না দুই বন্ধুর, ট্রাকের ধাক্কায় মৃত্যু

Reporter Name
  • Update Time : Sunday, January 25, 2026,

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খাইরুল হোসাইন (২২) ও মো. ইয়াসিন (২৭) নামে দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় খাইরুল হোসাইনকে এবং একই ঘটনায় রাত সাড়ে বারোটার দিকে ইয়াসিনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত খাইরুল কিশোরগঞ্জ সদরের মাহিন্দ্রা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ঢাকার ভাষানটেক এলাকায় ভাড়া থাকতেন। তিনি ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
অপরদিকে একই ঘটনায় মোটরসাইকেল চালক ইয়াসিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর বংশী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। নিহত দুজনই ভাষানটেক এলাকায় থাকতেন এবং সম্পর্কে বন্ধু ছিলেন।
নিহত খাইরুল হোসাইনের ভগ্নিপতি মহসিন জানান, দুই বন্ধু শনিবার সকালে মোটরসাইকেলে করে নোয়াখালীতে গিয়েছিলেন এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকে ফেরার সময় যাত্রাবাড়ীর শনির আখড়ায় দুর্ঘটনাটি ঘটে। এতে কিছুক্ষণের ব্যবধানে ঢাকা মেডিকেলে দুই বন্ধুর মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি যাত্রাবাড়ী থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানতে পেরেছি।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT