1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 6:04 pm
শিরোনামঃ
নবীনগরে ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে দা দিয়ে কোপানোর অভিযোগ, থানায় মামলা কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎

জাতীয় সংসদ নির্বাচনে নজর রাখবেন ৫৫ হাজারের বেশি দেশি পর্যবেক্ষক

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বড় পরিসরে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন । এই নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া বিদেশি পর্যবেক্ষক হিসেবে থাকবেন আরও প্রায় ৫০০ জন প্রতিনিধি।
সোমবার  নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পর্যবেক্ষক সংস্থার চূড়ান্ত এই তথ্য জানানো হয়।

ইসির তথ্যানুযায়ী, ৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থা কেন্দ্রীয়ভাবে চাহিত পর্যবেক্ষকের হিসাবে ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয় চাহিত পর্যবেক্ষকের সংখ্যার হিসাবে ৪৭ হাজার ৪৫৭ জন চেয়েছে। কেন্দ্রীয়ভাবে যেসব পর্যবেক্ষকের চাহিদা দেওয়া হয়েছে, তারা যেসব এলাকার ভোটার, ওইসব আসন বাদ দিয়ে ভোট পর্যবেক্ষণ করতে পারবেন বলে জানিয়েছে ইসি।
এর আগে গতকাল রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিদেশি মিশন ও জাতিসংঘ প্রতিনিধিদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়েও পর্যবেক্ষকের হিসাব তুলে ধরেন নির্বাচন কমিশনার  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি  সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ব্যালট পেপারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রায় দেবেন ভোটাররা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT