1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 6:05 pm
শিরোনামঃ
নবীনগরে ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে দা দিয়ে কোপানোর অভিযোগ, থানায় মামলা কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎

জবির আলোচিত সাবেক উপাচার্য মীজানুরকে দুদকে জিজ্ঞাসাবাদ

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026,

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আলোচিত সাবেক উপাচার্য (ভিসি) ড. মীজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৬ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক সিফাত উদ্দীনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গেছে। ২০১৯ সালের অক্টোবরে যুবলীগের দায়িত্ব পেলে তিনি উপাচার্য পদ ছেড়ে দেবেন—এমন বক্তব্য দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি।

ওই সময়ে বেসরকারি টেলিভিশনে এক টকশোতে সাবেক উপাচার্য মীজানুর বলেছিলেন, জবি উপাচার্য হলেও আমি এখনো যুবলীগের সভাপতিমণ্ডলীর এক নম্বর সদস্য। এই মুহূর্তে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক দায়িত্বে নেই বললেই হবে। সেই হিসেবে তারই দায়িত্বে থাকার কথা। কিন্তু যেহেতু তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন এ কারণে যুবলীগের পদে দায়িত্ব পালন করতে পারছেন না। যুবলীগ ভাবমূর্তি সংকটে পড়েছে। এই সংগঠনের ভাবমূর্তি উদ্ধারে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি সেই দায়িত্ব সাদরে গ্রহণ করবেন।
দুদকের অভিযোগে ভবন নির্মাণের অনিয়ম ও নিয়োগ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT