1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 4:39 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রামপুরায় হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026,

রাজধানীর রামপুরা থানা এলাকায় হাসান ভূঁইয়া (৪৩) নামে এক ব্যক্তির হাত বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার স্ত্রী মিলাকে (২৮) জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত হাসান ভূঁইয়ার বড় ভাই নাসির ভূঁইয়া অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে তার ছোট ভাইয়ের স্ত্রী মিলা তাকে হত্যা করেছেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তিনি জানান, তার ছোট ভাই প্রেমের সম্পর্ক করে ৬ বছর আগে মিলাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে পরিবারের সঙ্গে হাসানের কোনো যোগাযোগ ছিল না। তাদের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। গতকাল সকালে জানতে পারি হাসান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তার গলায় ফাঁস লাগানো থাকলেও হাত দুটি পিছমোড়া করে বাঁধা ছিল। বাসার ছাদের পানির ট্যাংকির পাইপের সাথে গলায় রশি ও হাত বেঁধে হাসানকে তার স্ত্রী হত্যা করেছেন বলে আমরা ধারণা করছি। এই ঘটনায় হাসানের স্ত্রী মিলাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
এ ঘটনায় নাসির ভূঁইয়া বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আল আমিন জানান, হাসান ভূঁইয়া নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় তার হাত পেছন দিক থেকে বাঁধা ছিল। প্রাথমিক পর্যবেক্ষণে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের বড় ভাই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT