1. admin@nagorikchitra.com : admin :
June 28, 2026, 1:44 am
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

তারেক রহমানের অপেক্ষায় বিসিক শিল্প পার্কে জনতার ঢল

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026,

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা গেছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় তারেক রহমানের সিরাজগঞ্জে পৌঁছানোর কথা থাকলেও এখনো তিনি সভাস্থলে এসে পৌঁছাননি।
দলীয় সূত্র জানা গেছে, বগুড়ার শেরপুরে একটি মতবিনিময় সভা শেষ করে তিনি এখনো সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হননি। তবে নির্ধারিত সময়ের আগেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ জনসভাস্থলে আসতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিসিক শিল্প পার্ক এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিও ক্রমেই বাড়ছে।

বড় বড় মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা এখনো জনসভাস্থলে আসছেন। একই সঙ্গে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপি মনোনীত সংসদীয় প্রার্থীরাও মঞ্চে উপস্থিত হয়েছেন। প্রচণ্ড রোদ উপেক্ষা করেই নেতাকর্মীদের ঢল নামছে জনসভাস্থলে, যেখানে নারীদের উপস্থিতিও উল্লেখযোগ্য।
এর আগে দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী মঞ্চ ও আশপাশের পুরো এলাকা তল্লাশি করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। তারেক রহমানের আগমন ঘিরে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এছাড়া সিরাজগঞ্জ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ, র‍্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT