1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 5:29 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মন্ত্রণালয়ের চিঠি, সৌদিতে এখনো ২৭৭৫ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি ১০ লিড এজেন্সি

Reporter Name
  • Update Time : Sunday, February 1, 2026,

সৌদি আরবের মক্কা-মদিনায় এখনো ২ হাজার ৭৭৫ জন হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করেনি ১০টি লিড এজেন্সি। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে সব হজযাত্রীর বাড়ি বাড়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বাড়ি ভাড়া না করার কারণে কোনো হজযাত্রী হজে যেতে না পারলে এর দায়ভার সংশ্লিষ্ট এজেন্সি ও লিড এজেন্সিকেই বহন করতে হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের কাছে রোববার পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, হজে অংশগ্রহণকারী ৩০টি লিড এজেন্সির মধ্যে ৩১ জানুয়ারি তারিখ পর্যন্ত মাত্র ২০টি লিড এজেন্সি হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় শতভাগ বাড়ি ভাড়া সম্পন্ন করেছে। সৌদি কর্তৃপক্ষ থেকে নুসুক সিস্টেমে বাড়ি ভাড়া করার নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়ে যাবে। এ পরিপ্রেক্ষিতে অবশিষ্ট ১০টি লিড এজেন্সিকে এ সময়ের মধ্যে আবশ্যিকভাবে বাড়ি ভাড়া সম্পন্ন করতে হবে।

এ অবস্থায় সংশ্লিষ্ট ১০টি লিড এজেন্সিকে আজ বিকেল ৫টার মধ্যে সব হজযাত্রীর বাড়ি বাড়া সম্পন্ন করার জন্য চিঠিতে অনুরোধ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, বাড়ি ভাড়া না করার কারণে কোনো হজযাত্রী হজে গমন করতে না পারলে এর দায়ভার সংশ্লিষ্ট এজেন্সি ও লিড এজেন্সিকেই বহন করতে হবে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতীব জরুরি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT