1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 5:31 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শুক্রবার সকালের মধ্যে বেশির ভাগ আসনের ফল প্রকাশ: ইসি সানাউল্লাহ

Reporter Name
  • Update Time : Wednesday, February 11, 2026,

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে ভোটের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘আমরা যত দ্রুত সময় সম্ভব ভোটের ফল প্রকাশ করার চেষ্টা কবর। ভোটের পর দিন (শুক্রবার) সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল হয়ে যাবে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

নির্বাচনের স্বচ্ছতার প্রসঙ্গে ইসি বলেন, ‘ভোটের সার্বিক বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ রাখছে ইসি।’

প্রবাসীদের ভোট পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘পোস্টাল ব্যালট পদ্ধতি কমিশনের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে কাজ করছে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী প্রবাসী ভোট নিয়ে কাজ করছে কমিশন।
এর আগে ব্রিফিংয়ে সিইসি বলেন, ‘অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। নির্বাচনে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ১৩তম জাতীয় নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষে কমিশন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বদ্ধ পরিকর।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT