1. admin@nagorikchitra.com : admin :
June 27, 2026, 11:45 pm
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

১ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসির ফরম পূরণ

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026,

আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণ। জরিমানা ছাড়া অনলাইনে ফরম পূরণ চলবে ৯ মার্চ পর্যন্ত। তবে বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি ও নির্ধারিত ফি’র তালিকা জানানো হয়েছে।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগেই গত বছরের তুলনায় ফরম পূরণের ফি বেড়েছে ২১০ টাকা। এবার বিলম্ব ফি ছাড়া অনলাইনে টাকা জমা দেওয়া যাবে ১০ মার্চ পর্যন্ত। যারা নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারবেন না, তারা ১০০ টাকা বিলম্ব ফিসহ ১৮ মার্চ পর্যন্ত আবেদন ও ফি জমা দেওয়ার সুযোগ পাবেন। সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।

বিজ্ঞান শাখা: মোট ২ হাজার ৯৯৫ টাকা । গত বছর এই ফি ছিল ২,৭৮৫ টাকা।

মানবিক শাখা: মোট ২ হাজার ৪৩৫ টাকা । গত বছর এই ফি ছিল ২,২২৫ টাকা।

ব্যবসায় শিক্ষা শাখা: মোট ২ হাজার ৪৩৫ টাকা । গত বছর এই ফি ছিল ২,২২৫ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT