1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 2:33 pm
শিরোনামঃ
রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Tuesday, March 3, 2026,

রাজধানীর বিভিন্ন সড়কের বিলবোর্ড ও ব্যানারে অভিনন্দন জানিয়ে নিজের ছবি সম্বলিত যেসব বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, তা দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানান।

আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকালে গুলশানের বাসা থেকে বের হয়ে অফিসে আসার পথে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পান প্রধানমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সঙ্গে সঙ্গে সেটি সরানো হয়।

রুমন বলেন, রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রচার করছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেগুলো দ্রুত অপসারণ করার কঠোর নির্দেশনা দিয়েছেন।

এর আগে কয়েকদিন বিজয় সরণী দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে নিজের ছবিসহ অভিনন্দন বার্তা দেখে প্রধানমন্ত্রী তখনই তা অপসারণের নির্দেশ দিয়েছিলেন বলেও জানান তার অতিরিক্ত প্রেস সচিব রুমন।

মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে আসেন এবং দিনের কর্মসূচি শুরু করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT