1. admin@nagorikchitra.com : admin :
March 4, 2026, 10:47 pm

ঈদ যাত্রা স্বস্তির করতে ছুটি বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

Reporter Name
  • Update Time : Wednesday, March 4, 2026,

ঈদুল ফিতরে গণপরিবহন সংকটসহ নানাকারণে বাড়তি ভোগান্তি এড়িয়ে স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করতে ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার এক বিবৃতিতে এ দাবি জানান সগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেড় কোটি মানুষ রাজধানী ছাড়বে। আমাদের গণপরিবহন সংকট, স্টেশন ও পথের অবকাঠামোসহ নানাকারণে স্বল্পসময়ে এতবেশি মানুষের যাতায়াতের নিরাপদ ও নির্বিঘ্নে নিশ্চিত করা সম্ভব হয় না।
এই কারণে এসব ঘরমুখো মানুষ অসহনীয় দুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হয়।

তিনি বলেন, এবারের ঈদে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৯ দিনের লম্বা ছুটি রয়েছে। শুধুমাত্র সরকার ১৮ মার্চ ১ দিনের ছুটি নির্বাহী আদেশে বাড়ানো গেলে ঈদে ঘরমুখো যাত্রীরা ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ পাবেন। মানুষের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা কমে আসবে।
স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT