1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 12:57 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু

Reporter Name
  • Update Time : Wednesday, March 11, 2026,

সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ব সরকারি দলের সংসদীয় সভা বৈঠক শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে সরকারদলীয় সব সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা অংশ নিয়েছেন। সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং নিজ নিজ সংসদীয় এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে এমপিদের আরো কিভাবে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে এ বৈঠকে বিস্তারিত আলোচনা হচ্ছে।
সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছেন। বিশেষ করে নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন, জনপ্রতিনিধি হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসন গড়তে সংসদ সদস্যদের ভূমিকা রাখার বিষয়ে জোর দেওয়া হচ্ছে।

এ ছাড়া, আগামীকাল প্রথম সংসদ অধিবেশনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাস, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং সংসদে বিরোধী দলের উত্থাপিত বিভিন্ন গঠনমূলক প্রস্তাব ও সমালোচনার বিষয়ে দলীয় কৌশল কী হবে- তা নিয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠকে সরকারদলীয় চিফ হুইপসহ অন্যান্য হুইপ এবং সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT