1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:35 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাহরাইনে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে বিশেষ ফ্লাইট

Reporter Name
  • Update Time : Monday, March 16, 2026,

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা দাম্মাম হয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। গতকাল রবিবার (১৫ মার্চ) মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ার পরিচালিত একটি বিশেষ ফ্লাইট (দাম্মাম–ঢাকা) চালুর পরিকল্পনা করা হয়েছে।
এই ফ্লাইটে আগ্রহী প্রবাসী বাংলাদেশিরা দেশে ফেরার সুযোগ পাবেন।

ফেরত যেতে ইচ্ছুকদের দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া গুগল লিংকের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে আসন বরাদ্দ সম্পূর্ণভাবে গালফ এয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সম্ভাব্য যাত্রার তারিখ ২০ মার্চ বা এর কাছাকাছি সময় নির্ধারণ করা হয়েছে।
বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট ভিসার ব্যবস্থাও একই ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। টিকিট নিশ্চিত হলে গালফ এয়ার কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যাত্রীদের সঙ্গে যোগাযোগ করবে।
দূতাবাস জানিয়েছে, আগ্রহী বাংলাদেশিদের সোমবার সকাল ১০টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT