1. admin@nagorikchitra.com : admin :
August 18, 2026, 12:00 pm
শিরোনামঃ
নরসিংদীর ভেলানগরে (১১)কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা শীলমান্দী ইউনিয়ন প্রাক্তন ছাত্র পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় উত্তর ধরলা ফাউন্ডেশন কর্তৃক ভূরুঙ্গামারীতে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান ভাসমান পেয়ারার হাট ও ভাসমান সবজি ক্ষেত পরিদর্শন: নদী রক্ষা ও পরিবেশ সচেতনতায় ‘নদীবন্ধু সমাজ’-এর অনন্য উদ্যোগ শিবপুর ইউপি চেয়ারম্যানকে ঘিরে অনাস্থা নাটকের অবসান—৯ সদস্যের ইউটার্ন, প্রত্যাহার প্রস্তাব ফরিদপুরে ভাইস চেয়ারম্যান পদে মাহাতাবকে চান এলাকাবাসী ঝিকরগাছা বারবাকপুরের রকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন  মদনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ২৪. হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে ফেলা হলো অবৈধ ইটভাটার চিমনি।

ভাসমান পেয়ারার হাট ও ভাসমান সবজি ক্ষেত পরিদর্শন: নদী রক্ষা ও পরিবেশ সচেতনতায় ‘নদীবন্ধু সমাজ’-এর অনন্য উদ্যোগ

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026,

মোঃ মাওলাদ হোসেন মঈন কাউখালী উপজেলা প্রতিনিধি

প্রাকৃতিক রূপবৈচিত্র্য রক্ষা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নদীবন্ধু সমাজের উদ্যোগে স্বরূপকাঠি ও পিরোজপুরের ঐতিহ্যবাহী ভাসমান বাজার এবং পেয়ারার রাজ্য পরিদর্শনের বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নদী ভ্রমণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ ও নদী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে নদীবন্ধু সমাজের প্রতিষ্ঠাতা প্রাণ কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দীন গোলাপ বলেন,

নদী কেবল আমাদের ভৌগোলিক পরিচয়ের অংশ নয়, এটি আমাদের অর্থনীতি, জীবনযাত্রা ও সংস্কৃতির মূল চালিকাশক্তি। নদীকে বাঁচিয়ে রাখতে হলে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা তৈরি করা জরুরি। এ ধরনের নদীকেন্দ্রিক পরিবেশ বান্ধব ভ্রমণ কেবল বিনোদন নয়, বরং প্রকৃতি ও নদীকে কাছ থেকে চেনার এবং সংরক্ষণের জোরালো বার্তা পৌঁছে দেয়।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের শতাব্দীপ্রাচীন ভাসমান বাজার ও ভাসমান সবজি চাষ (ধাপ চাষ) বিশ্ব ঐতিহ্যের অংশ। এই ঐতিহ্য ধরে রাখা এবং নদীদূষণ রোধে স্থানীয়দের পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ বাড়ানো প্রয়োজন।

সভাপতির বক্তব্যে প্রাণ কৃষ্ণ বিশ্বাস উল্লেখ করেন,

নদী বাঁচলে দেশ বাঁচবে। আমরা নদী ভ্রমণের মাধ্যমে মানুষের হৃদয়ে নদীর প্রতি ভালোবাসা ও পরিবেশ সচেতনতা তৈরি করতে চাই। আমাদের দক্ষিণাঞ্চলের ভাসমান কৃষি পদ্ধতি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার এক অসাধারণ উদাহরণ। একে রক্ষা করা আমাদের পরিবেশগত দায়িত্ব।

অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো ক্রমাগত দখল ও দূষণের শিকার হচ্ছে। ভাসমান বাজার ও ভাসমান সবজি ক্ষেতের মতো ঐতিহ্যবাহী পরিবেশবান্ধব অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে নদীকে সুস্থ রাখা অপরিহার্য। নদী ভ্রমণের মতো উদ্যোগের মাধ্যমে সরাসরি নদী ও সাধারণ মানুষের সংযোগ তৈরি করে পরিবেশ সচেতনতা বহুগুণ বাড়িয়ে তোলা সম্ভব।

উক্ত সচেতনতামূলক পরিদর্শন ও আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা এটিএন বাংলার সাংবাদিক শফিকুল ইসলাম মিলন, কালের কন্ঠে আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, গ্রীন ফোর্সের সভাপতি এনামুল হক,কমলেশ সাধক জয়, আবুবকর সিদ্দিক, ফিরোজ আলম, হাসনেয়ারা হক, হাবিবুর রহমান, মনিরুল আলম সেলিম, মৃনাল কান্তি হালদার, জুবায়ের আল মামুন, রতন কুমার চক্রবর্তী, লোকমান হোসেন, রিপন হালদার , জাকির কাজী, তরিকুল ইসলাম, মিরাজুর রহমান, নীহার রঞ্জন সরকার, ধীমান মন্ডল, মাসুদা আখতার মনি, আরাফাত হোসেন প্রমুখ। কর্মসূচি শেষে প্রতিনিধি দলটি নৌপথে ভাসমান পেয়ারার বাজার এবং ধাপ পদ্ধতিতে পরিচালিত ভাসমান সবজি ক্ষেতসমূহ ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে নদী রক্ষা বিষয়ে কুশল বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT