1. admin@nagorikchitra.com : admin :
October 13, 2026, 11:49 pm
শিরোনামঃ
নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই বটিয়াঘাটায় দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টেকনাফের সাংবাদিক আরাফাত সানিকে ঘিরে একাধিক মামলার তথ্য, উঠছে নানা প্রশ্ন নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে তিন চরাঞ্চল নরসিংদীতে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ একজন গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ কমিটির সভা শেষে খায়রুল কবির খোকনের সাংবাদিকদের ব্রিফিং আবাসন প্রকল্প দেওয়ার নামে বৃদ্ধা ও প্রতিবন্ধীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ মেম্বারের বিরুদ্ধে দিনাজপুরের বিরামপুরে উপজেলা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা

নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2026,

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দিনদুপুরে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামগ্রাম বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল মিয়াকে আসামি করে নবীনগর থানায় মামলা করেছেন আহত ব্যাংক কর্মকর্তা।

আহত ব্যাংক কর্মকর্তার নাম জসিম উদ্দিন। তিনি গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখায় সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

ভুক্তভোগী জসিম উদ্দিনের অভিযোগ, মঙ্গলবার দুপুরে শ্যামগ্রাম বাজারের পশ্চিম পাশে জজ মিয়ার বাড়িতে গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করতে যান তিনি। সেখানে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা সংগ্রহ করে ব্যাংকে ফেরার পথে গ্রামের পশ্চিমপাড়ার আনোয়ার মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২) তাঁর ওপর হামলা চালান।

এ সময় সোহেল হাতে থাকা ছুরি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

পরে তাঁর কাছ থেকে কিস্তির ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন জসিম উদ্দিন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, টাকা ছিনিয়ে নেওয়ার সময় সোহেল তাঁকে হুমকি দিয়ে বলেছেন, এ ঘটনায় মামলা করলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে। এ কারণে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনার খবর পেয়ে গ্রামীণ ব্যাংকের কুমিল্লা জোনাল অফিসের প্রধান সানোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

সানোয়ার হোসেন বলেন, “প্রকাশ্যে দিনদুপুরে একজন ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে প্রায় পৌনে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। অথচ ছিনতাইকারীর ভয়ে আশপাশের কেউ এগিয়ে আসেননি। এটি অত্যন্ত দুঃখজনক।”

গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান জানান, এ ঘটনায় আহত সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক জসিম উদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় মামলা করেছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী মঙ্গলবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

ওসি আরও জানান, অভিযুক্ত সোহেল স্থানীয়ভাবে উচ্ছৃঙ্খল ও চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাঁকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT