1. admin@nagorikchitra.com : admin :
October 17, 2026, 1:44 am
শিরোনামঃ
জন্মদিনে দেশবাসীর দোয়া চাইলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ‘বিএমএসএফ’ এর আন্দোলনের প্রতি চট্টগ্রামের অধিকাংশ সাংবাদিকদের সমর্থন, তবে-আরো কিছু সংযোজন করার আহবান কারো দয়ায় বিএনপি ক্ষমতায় আসেনি, এসেছে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, তারেক রহমান-ই ২৪ অভ্যুত্থানের মহানায়ক কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি মহোদয়ের শাড়ি বিতরণ জল্পনা কল্পনার অবসান বীরগঞ্জে নতুন সার ডিলারি পেলেন যারা যারা সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন  ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত তুরস্কের ফেতিয়েহে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FTSO) নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নতুন আলোচনার জন্ম দিয়েছে স্বতন্ত্র ‘কমলা গ্রুপ নোয়াখালীত অটোরিক্সার গ্যারেজ থেকে ইয়াবা, দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, কার্তুজসহ ০৩ (তিন) জন গ্রেফতার কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা

সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন 

Reporter Name
  • Update Time : Friday, October 16, 2026,

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।

একটি সমৃদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যা কিছু করা প্রয়োজন, বর্তমান সরকার তাই করবে, ইনশাআল্লাহ। বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। সরকারের বরাদ্দকৃত সহায়তা কোনো দলীয় নেতা বা আত্মীয়স্বজনকে নয়, বরং প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এতিমখানায় বিনামূল্যে শুকনো ও অন্যান্য খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ফজলুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। মানবিক প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান তাঁর নির্বাচনী অঙ্গীকার ধীরে ধীরে বাস্তবায়ন করছেন। এর ফলে দেশের সাধারণ মানুষ, গরিব ও অসহায় সুবিধাভোগীরা সুফল পেতে শুরু করেছেন। তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ২৬ বস্তা শুকনো ও অন্যান্য খাবার কোনো দলীয় নেতা কিংবা আত্মীয়স্বজনকে দেওয়া হয়নি। উপজেলার ১৬টি মাদ্রাসা ও এতিমখানায় এসব খাদ্যসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ১৬টি এতিমখানায় মোট ২৬ বস্তা শুকনো ও অন্যান্য খাবার বিতরণ করা হয়। প্রতিটি বস্তায় ছিল ১০ কেজি চাল, ১ কেজি দেশি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়ার গুঁড়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান ( বাবলু), উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুজ্জামান আকন্দ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT