1. admin@nagorikchitra.com : admin :
October 17, 2026, 2:29 am
শিরোনামঃ
জন্মদিনে দেশবাসীর দোয়া চাইলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ‘বিএমএসএফ’ এর আন্দোলনের প্রতি চট্টগ্রামের অধিকাংশ সাংবাদিকদের সমর্থন, তবে-আরো কিছু সংযোজন করার আহবান কারো দয়ায় বিএনপি ক্ষমতায় আসেনি, এসেছে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, তারেক রহমান-ই ২৪ অভ্যুত্থানের মহানায়ক কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি মহোদয়ের শাড়ি বিতরণ জল্পনা কল্পনার অবসান বীরগঞ্জে নতুন সার ডিলারি পেলেন যারা যারা সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন  ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত তুরস্কের ফেতিয়েহে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FTSO) নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নতুন আলোচনার জন্ম দিয়েছে স্বতন্ত্র ‘কমলা গ্রুপ নোয়াখালীত অটোরিক্সার গ্যারেজ থেকে ইয়াবা, দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, কার্তুজসহ ০৩ (তিন) জন গ্রেফতার কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা

জন্মদিনে দেশবাসীর দোয়া চাইলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার

Reporter Name
  • Update Time : Friday, October 16, 2026,

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও মা শান্তি নিবাস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের শুভ জন্মদিন উপলক্ষে তিনি দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। একই সঙ্গে একজন আইনজীবী হিসেবে সাধারণ মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা এবং একজন মানবিক স্বেচ্ছাসেবী হিসেবে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

জন্মদিনের এই বিশেষ মুহূর্তে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানো তাঁর অন্যতম লক্ষ্য। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষ যেন প্রয়োজনীয় আইনি সেবা ও পরামর্শ পেতে পারেন, সে লক্ষ্যে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান।

তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ নানা সময়ে আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। তাঁদের পাশে দাঁড়ানো, তাঁদের দুঃখ-কষ্ট উপলব্ধি করা এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।

মা শান্তি নিবাস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তাঁর এই মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, পারস্পরিক সহযোগিতা ও মানবসেবার চেতনা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

জন্মদিনে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, মহান আল্লাহ যেন তাঁকে সুস্থ রাখেন এবং মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। জীবনের প্রতিটি পর্যায়ে যেন সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের অধিকার, মর্যাদা ও কল্যাণে ভূমিকা রাখতে পারেন, সে জন্য সবার দোয়া কামনা করেন তিনি।

মানবসেবা, আইনি সহায়তা ও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে অ্যাডভোকেট আবুল কালাম আজাদের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT