1. admin@nagorikchitra.com : admin :
October 17, 2026, 11:34 pm
শিরোনামঃ
রাজশাহীর দুর্গাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জন্মদিনে দেশবাসীর দোয়া চাইলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ‘বিএমএসএফ’ এর আন্দোলনের প্রতি চট্টগ্রামের অধিকাংশ সাংবাদিকদের সমর্থন, তবে-আরো কিছু সংযোজন করার আহবান কারো দয়ায় বিএনপি ক্ষমতায় আসেনি, এসেছে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, তারেক রহমান-ই ২৪ অভ্যুত্থানের মহানায়ক কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি মহোদয়ের শাড়ি বিতরণ জল্পনা কল্পনার অবসান বীরগঞ্জে নতুন সার ডিলারি পেলেন যারা যারা সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন  ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত তুরস্কের ফেতিয়েহে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FTSO) নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নতুন আলোচনার জন্ম দিয়েছে স্বতন্ত্র ‘কমলা গ্রুপ নোয়াখালীত অটোরিক্সার গ্যারেজ থেকে ইয়াবা, দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, কার্তুজসহ ০৩ (তিন) জন গ্রেফতার

রাজশাহীর দুর্গাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : Saturday, October 17, 2026,

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর দুর্গাপুরে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল)-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরের মুক্তমঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি মহান আল্লাহর কাছে শিক্ষার্থীদের জ্ঞান, প্রজ্ঞা ও মানবিকতায় সমৃদ্ধ হওয়ার কামনা করেন, যাতে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অফিসার এম এ মতিন, আনসার-ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদীর, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু ও গোমাল সাকলায়েন, উপজেলা বিএনপির সদস্য জার্সিস হোসেন সোহেল এবং গোলাম মোর্তুজা।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দুর্গাপুরে কর্মরত সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT