তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি, নরসিংদী।
নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ একটি টয়োটা নোয়াহ মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইসমাইল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে রায়পুরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বাইজিদ বিন মনসুর।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও বিস্তার রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা নোয়াহ মাইক্রোবাস জব্দ করা হয়। এ সময় ইসমাইল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়।