1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 1:53 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা

Reporter Name
  • Update Time : Sunday, January 18, 2026,

পাবনার ঈশ্বরদীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত ও কটূক্তির প্রতিবাদে জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এসময় তার কুশপুতুলে জুতার মালা পরিয়ে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান নেতাকর্মীরা।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের রেলগেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাস টার্মিনাল থেকে শুরু হয। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের পুরাতন রিকশাস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় বিক্ষোভকারীরা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

তিনি বলেন, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বাঙালির মধ্যে একটা আবেগ আছে। কারণ, ধানের শীষ স্বাধীনতার পক্ষের প্রতীক দাঁড়িপাল্লা স্বাধীনতার বিরুদ্ধের প্রতীক। জামায়াত নেতা আমির হামজা প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম যেভাবে বিকৃত করেছে তা বোধগম্য নয়। এমন জঘন্যতম কর্মকাণ্ডের প্রতিবাদে তার কুশপুতুলে গণজুতা নিক্ষেপ করে জনগণ দেখিয়ে দিল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মালিথা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ঠজলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল প্রমুখ।

উল্লেখ্য, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজার পুরোনো (২০২৩ সাল) একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে একটি আপত্তিকর তুলনা করেছেন, যা অনেকেই আপত্তিকর ও সম্মানহানিকর হিসেবে মনে করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT