1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:52 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ইরানকে হুঁশিয়ারি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের

Reporter Name
  • Update Time : Monday, March 2, 2026,

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল। সেই সঙ্গে জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিজেদের রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল রবিবার  জিসিসির সদস্য দেশগুলো বৈঠকে বসে। তাদের দাবি, ইরানের হামলায় সদস্য রাষ্ট্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সেখানে বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে। জিসিসির সদস্য দেশগুলো হলো— সংযুক্ত আর আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত।

ইরানের হামলার নিন্দা জানিয়ে সংগঠনটি এক বিবৃতিতে অভিযোগ করেছে, ইরান তাদের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বিবৃতিতে জিসিসি ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দিয়েছে।
একই সঙ্গে তারা সতর্ক করে দিয়ে বলেছে, নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে গতকাল শনিবার ভোরে হামলা শুরু করে ইসরায়েল। মাত্র ৯ মাসের মাথায় ইরানে এ হামলা চালাল দেশটি। সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র।
এ সময় তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে।

হামলার পরপরই ইরান পাল্টা জবাব দেয়। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী কাজ করে এমন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এতে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এবারের হামলায় শহীদ হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT