1. admin@nagorikchitra.com : admin :
August 13, 2026, 5:32 pm
শিরোনামঃ
কক্সবাজারে বাঁকখালী উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু নবীনগরে ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে দা দিয়ে কোপানোর অভিযোগ, থানায় মামলা কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে

কক্সবাজারে বাঁকখালী উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026,

কক্সবাজার জেলা প্রতিনিধি।

কক্সবাজারের রামুর সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল করার লক্ষ্যে রামু পূর্বাঞ্চল নিয়ে নতুন ‘বাঁকখালী উপজেলা’ গঠনের প্রক্রিয়া এগিয়ে চলছে। কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ডিও লেটারের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এটি স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণে এক বিশাল অগ্রগতি।

জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে তার কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনাপত্র স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৩ জুন ২০২৬ তারিখে কক্সবাজার সফরকালে প্রধানমন্ত্রী কক্সবাজারের রামুর ‘পূর্বাঞ্চল’ নিয়ে বাঁকখালী উপজেলা গঠনের সানুগ্রহ প্রতিশ্রুতি প্রদান করেছিলেন। এরই ধারাবাহিকতায় এখন উপজেলা গঠনের প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য বলা হয়েছে। এ সংক্রান্ত অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্য গণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মোঃ উজ্জ্বল হোসেন। ১৮/৬/২৬ তারিখে তার স্বাক্ষরিত নির্দেশনা পত্রটিতে স্থানীয় সরকার বিভাগের সচিবের নিকট এ অনুরোধ জ্ঞাপন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ২৬/৭/২৬ তারিখে নির্দেশনা পত্রটি গ্রহণ করে।

সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ব্যক্তিগত সহকারী দেলোয়ার হোসেন জানান, এলাকার মানুষের প্রত্যাশা এবং দীর্ঘদিনের দাবিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন এ আসনের সংসদ সদস্য। তাঁর নিরলস প্রচেষ্টার ফলেই এই গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হয়েছে।

স্থানীয়রা আশা করছেন, নতুন এই উপজেলা গঠিত হলে রামুর পূর্বাঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা প্রাপ্তি আরও সহজ হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT