1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 1:06 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত : ১৫ আরোহীর মৃত্যু

Reporter Name
  • Update Time : Thursday, January 29, 2026,

উত্তর কলম্বিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আরোহী ১৫ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা ‘সাতেনা’ এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তাদের ‘বিচক্রাফট ১৯০০’ মডেলের উড়োজাহাজটি এক প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়েছে। ইতিমধ্যে পার্বত্য অঞ্চলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উড়োজাহাজের যাত্রীদের তালিকায় দেশটির আইনপ্রণেতা দিও কুইনতেরো আমায়া এবং আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদোর নাম রয়েছে। সাতেনা কর্তৃপক্ষ জানায়, বুধবার স্থানীয় সময় ১২:০৫ মিনিটে (১৭:০৫ জিএমটি) ভেনেজুয়েলা সীমান্তবর্তী ওকানা শহরে অবতরণের কথা ছিল ফ্লাইট ‘এনএসই ৮৮৪৯’-এর। তবে অবতরণের ঠিক ১১ মিনিট আগে উড়োজাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উড়োজাহাজটি কুকুতা শহর থেকে ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু নিয়ে ওকানার উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুই শহরের দূরত্ব ছিল প্রায় ১০০ কিলোমিটার। উড়োজাহাজটির নিখোঁজের খবর পাওয়ার পরপরই পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়। কলম্বিয়ার সশস্ত্র বাহিনী এই উদ্ধার অভিযানে সরাসরি সহযোগিতা করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT