1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:52 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত ২০

Reporter Name
  • Update Time : Tuesday, January 20, 2026,

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি মানুষ। সোমবার তালেবানের কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজধানীর শার-ই-নাও এলাকায় বিস্ফোরণ ঘটেছে। এলাকাটি বিদেশিদের বসবাসের জন্য পরিচিত এবং কাবুলের অন্যতম নিরাপদ অঞ্চল বলে বিবেচিত।

তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‌‌‘‘প্রাথমিকভাবে বিস্ফোরণে কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে।’’ তিনি বলেছেন, এই বিষয়ে বিস্তারিত তথ্য আরও পরে প্রকাশ করা হবে।
কাবুলে একটি হাসপাতাল পরিচালনার কাজে নিয়োজিত ইতালীয় সংস্থা এনজিও ইমার্জেন্সির এক বিবৃতিতে বলেছে, সোমবার বিকেলে শার-ই-নাও এলাকায় হাসপাতালের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের পর সেখান থেকে অন্তত ২০ জনকে কাবুলে ইমার্জেন্সি সার্জিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার আগেই সাতজন মারা গেছেন।
২০২১ সালে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতায় আসে দেশটির সশস্ত্রগোষ্ঠী তালেবান। দেশটির এই গোষ্ঠী ক্ষমতায় ফেরার পর থেকে কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা তুলনামূলক কমেছে।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT