1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 1:07 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

খামেনি ও তার ছেলেকে হত্যার নীলনকশা ডোনাল্ড ট্রাম্পের!

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026,

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে কঠোর বিকল্প পরিকল্পনা। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির সব পথ স্থায়ীভাবে বন্ধ করার প্রতিশ্রুতি না দেয়, তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তাঁর ছেলে মোজতাবা খামেনিসহ ধর্মীয় নেতৃত্বকে সরিয়ে দেওয়ার বিকল্প বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেন্টাগন সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছে। এর একটি বিকল্পে ইরানের সর্বোচ্চ নেতা ও তাঁর ছেলেকে অপসারণ করে দেশটির মোল্লাতন্ত্র ভেঙে দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ আছে। কয়েক সপ্তাহ আগে এ পরিকল্পনা ট্রাম্পের কাছে উপস্থাপন করা হয়।

ট্রাম্পের এক উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবেন তা এখনো নিশ্চিত নয়। সব পথ খোলা আছে। আরেকজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প এমন একটি চুক্তি চান যা তিনি রাজনৈতিকভাবে সফল হিসেবে তুলে ধরতে পারবেন। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি গ্রহণযোগ্য প্রস্তাব না দেয়, তবে যুক্তরাষ্ট্রের ধৈর্যের সীমা অতিক্রম হতে পারে।

অন্যদিকে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথ চিরতরে বন্ধের নিশ্চয়তা দিলে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

কূটনৈতিক আলোচনার একাধিক ধাপ ব্যর্থ হওয়ায় দুই দেশ দ্রুত সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। উপসাগরীয় দেশগুলো, ইসরায়েল মনে করছে, সমঝোতার চেয়ে সংঘাতের সম্ভাবনাই বেশি। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে ২০০৩ সালের ইরাক আক্রমণের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে ওয়াশিংটন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাহিনী প্রস্তুত থাকলেও ট্রাম্প এখনো সবুজসংকেত দেননি।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, উভয় পক্ষ কিছু নির্দেশনামূলক নীতিতে একমত হয়েছে। ইরান আগামী দু তিন দিনের মধ্যে একটি লিখিত প্রস্তাব দেবে। তিনি দাবি করেন, জেনেভায় আলোচনায় পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের কথা ওয়াশিংটন বলেনি।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT