1. admin@nagorikchitra.com : admin :
October 6, 2026, 10:26 pm
শিরোনামঃ
বিশ্ব বসতি দিবসের সেমিনারে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামানের পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ মন্দির স্থাপন পুনঃনির্মাণ ও সংরক্ষণ পরিষদ নাগেশ্বরী উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা  আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা গোপালগঞ্জে দুই পুলিশ সদস্যের পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে  সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য   শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা আইন মেনে চলা ও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করার আহ্বান কিশোরগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

গোপালগঞ্জে দুই পুলিশ সদস্যের পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : Tuesday, October 6, 2026,

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা পুলিশের দুই সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) তাঁদের আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।

পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মেধাতালিকা অনুসারে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিঃ) পদে পদোন্নতি পেয়েছেন মো. নাঈমুল ইসলাম ও মো. মিরাজ।

পদোন্নতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ তাঁদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্বে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস/প্রবেশনার) রনি হাওলাদার।

পদোন্নতি পাওয়া দুই পুলিশ সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকেও অভিনন্দন ও শুভকামনা জানানো হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন পদে দায়িত্ব পালনের মাধ্যমে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT