1. admin@nagorikchitra.com : admin :
October 6, 2026, 10:25 pm
শিরোনামঃ
বিশ্ব বসতি দিবসের সেমিনারে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামানের পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ মন্দির স্থাপন পুনঃনির্মাণ ও সংরক্ষণ পরিষদ নাগেশ্বরী উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা  আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা গোপালগঞ্জে দুই পুলিশ সদস্যের পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে  সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য   শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা আইন মেনে চলা ও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করার আহ্বান কিশোরগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য  

Reporter Name
  • Update Time : Tuesday, October 6, 2026,

লিংক: মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

ভাগ্যের চাকা বদলাতে মানুষ পরিবার-পরিজন ছেড়ে পাড়ি দিচ্ছেন প্রবাসে। আর সেই প্রবাসে যাওয়ার স্বপ্নটাকে কিছু অসাধু মানবপাচার চক্রের সদস্যরা ব্যবসার পুজিতে রূপান্তর করেছে। এমনি ইউরোপের দেশ ইতালিতে ভালো চাকরি ও উচ্চ বেতনের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম প্রধান দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কটুর শাস্তি ও পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বাসীর।

সুনামগঞ্জ প্রতিনিধি পাঠানো তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট………

ভয়েস অভার:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইছাকপুর গ্রামের বাসিন্দা মোছা. শোবি বেগম (৩০) এবং তার ভাই শামছুল (২৮)। জগন্নাথপুর থানায় তাদের বিরুদ্ধে একাধিক মানবপাচারের সুনির্দিষ্ট মামলা থাকার পর থেকে তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, এই ভয়ংকর আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের পলাতক সদস্যরা সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকায় আত্মগোপন করে আছেন। এই তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই মতিউর রহমান, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই অনিক পাল এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিনসহ পুলিশের একটি চৌকস দল শাহপরাণ থানা-পুলিশের সহায়তায় এক যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এই আন্তর্জাতিক চক্রের মূলহোতাদের গ্রেপ্তারের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর দীর্ঘদিন আতঙ্কে মুখ না খোলা ভুক্তভোগী পরিবারগুলো একে একে সামনে আসতে শুরু করেছেন। তাদের সাথে ঘটে যাওয়া লোমহর্ষক প্রতারণা, সীমাহীন শারীরিক নির্যাতন ও সর্বস্ব হারানোর করুণ কাহিনী প্রকাশ পাচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, এই চক্রটি মূলত তিন দেশ থেকে পরিচালিত একটি সুসংগঠিত সিন্ডিকেট। শোবি বেগমের স্বামী প্রবাসী মেশকার মিয়া অবস্থান করছেন ইতালিতে। এছাড়া প্রবাসে থাকা তার দুই ভাইয়ের মধ্যে একজন ইতালিতে এবং অপরজন লিবিয়ায় অবস্থান করছেন। ইতালিতে থাকা স্বামী মেশকার মিয়া ও ইতালিপ্রবাসী ভাইয়ের পাশাপাশি লিবিয়ায় থাকা অপর ভাই আন্তর্জাতিক এই পাচার সিন্ডিকেটের মূল নেটওয়ার্ক ও আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করেন। আর বাংলাদেশে অবস্থানরত শোবি বেগম ও তার ভাই শামছুল স্থানীয় পর্যায়ে গ্রামের সহজ-সরল ও বেকার যুবকদের সরাসরি ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলতেন এবং ধাপে ধাপে কোটি কোটি টাকা আদায় করতেন। এসব বিষয়ে এলাকার বেশ কয়েকজন ভোক্তভোগি অভিযোগ করে বলেন,

ভক্সপপ- ১-৮ জন

বর্তমান সরকার মানবপাচার চক্রের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স, সে প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা গত জানুয়ারি থেকে এই পর্যন্ত বেশ কয়েকটি মানবপাচার মামলা হয়েছে। তারই ধারাবাহিকতায় জগ্নাথপুর থানার মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এমন অভিযান থাকবে……….

সট. রাকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), সুনামগঞ্জ।

পে অফ: সরকারের কাছে আমাদের একটাই দাবী মানবপাচার চক্রের কটুর শাস্তিসহ, এখন পর্যন্ত যে সকল মানবপাচারকারী গ্রেফতার হয়নি তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবী।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT